কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত-৫
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনশরিফা বেগম, লিপি বেগম, তুবা খাতুন (৭), রিশাদ মিয়া (১২) এবং অটোরিকশার অজ্ঞাতপরিচয় চালক।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, কাউনিয়ারচর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কর্তিমারীর দিকে যাচ্ছিল। পথে শিবেরডাঙ্গি বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন। গুরুতর আহত অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউসার আলী পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের চারজন একই পরিবারের সদস্য। অটোরিকশাচালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।